রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৬২. অধ্যায়ঃ

খাদীজা (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَخَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ ‏.‏ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আলী ইবনু আবী ত্বালিব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ খাদিজা বিনতে খুওয়াইলিদ হলেন এই উম্মতের নারীদের মাঝে শ্রেষ্ঠা। আর মরিয়ম বিনতে ইমরান ছিলেন (তৎকালীন উম্মতের) নারীদের মাঝে শ্রেষ্ঠা।

সহীহঃ বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে আনাস, ইবনু 'আব্বাস ও 'আয়িশাহ্‌ (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত হয়েছে। এ হাদীসটি হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18