সালাত (নামায)

২/১৭২. অধ্যায়ঃ

নামাযের মধ্যে উভয় হাতের আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে ঢোকানো মাকরূহ

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ رَجُلٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلاَ يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ فَإِنَّهُ فِي صَلاَةٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ كَعْبِ بْنِ عُجْرَةَ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عَجْلاَنَ مِثْلَ حَدِيثِ اللَّيْثِ ‏.‏ وَرَوَى شَرِيكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ وَحَدِيثُ شَرِيكٍ غَيْرُ مَحْفُوظٍ ‏.‏

বর্ণনাকারী কা’ব ইবনু উযরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যখন তোমাদের কেউ ভালোভাবে ওযু করে নামাজ আদায়ের নিয়তে মসজিদের দিকে যেতে থাকে তখন সে যেন নিজের হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে প্রবেশ না করায়। কেননা সে তখন নামাজের মধ্যেই আছে।

সহীহ্‌। ইবনু মাজাহ-(৯৭৬)।আবূ ‘ঈসা বলেনঃ কা’ব ইবনু উযরার হাদীসটি একাধিক সূত্রে ইবনু ‘আজলান হতে লাইসের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। শারীক তাঁর সনদ পরস্পরায় এ হাদীসটি আবূ হুরায়রার নিকট হতে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর বর্ণনাসূত্রটি সঠিকভাবে রক্ষিত হয়নি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18