রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৪৮. অধ্যায়ঃ

মুআবিয়া ইবনু আবী সুফিয়ান (রাঃ)-এর মর্যাদা।

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، قَالَ لَمَّا عَزَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عُمَيْرَ بْنَ سَعِيدٍ عَنْ حِمْصَ، وَلَّى مُعَاوِيَةَ فَقَالَ النَّاسُ عَزَلَ عُمَيْرًا وَوَلَّى مُعَاوِيَةَ ‏.‏ فَقَالَ عُمَيْرٌ لاَ تَذْكُرُوا مُعَاوِيَةَ إِلاَّ بِخَيْرٍ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اهْدِ بِهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ قَالَ وَعَمْرُو بْنُ وَاقِدٍ يُضَعَّفُ ‏.‏

বর্ণনাকারী আবূ ইদরিস আল-খাওলানী (রহঃ)

উমর ইবনুল খাত্তাব (রাঃ) যখন উমাইর ইবনু সা’দ (রাঃ)-কে পদচ্যুত করে সে পদে মু’আবিয়া (রাঃ)-কে হিমসের গভর্নর নিযুক্ত করলেন, তখন লোকেরা বলল, তিনি উমাইরকে পদচ্যুত করে সে পদে মু’আবিয়াকে শাসক নিযুক্ত করেছেন। উমাইর (রাঃ) বলেন, তোমরা মু’আবিয়াকে ভালভাবে স্মরণ কর। কেননা রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি: “হে আল্লাহ! তুমি তার মাধ্যমে (লোকদের) পথ দেখাও।

পূর্বের হাদীসের সহায়তায় সহীহ।আবূ 'ঈসা বলেন, হাদীসটি গারীব। ‘আমর ইবনু ওয়াক্বীদকে দুর্বল মনে করা হয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18