রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৪৬. অধ্যায়ঃ

আনাস ইবনু মালিক (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَنَسٌ خَادِمُكَ ادْعُ اللَّهَ لَهُ ‏.‏ قَالَ ‏ "‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী উম্মু সুলাইম (রাঃ)

তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আনাস ইবনু মালিক আপনার সেবক, আল্লাহর নিকট তাঁর জন্য দোয়া করুন। তিনি বললেনঃ হে আল্লাহ! আনাসের ধন-সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দাও এবং তুমি তাকে যা কিছু দিয়েছ তাতে বরকত দান কর।

সহিহঃ সহীহাহ্‌ (২২৪৬), তাখরীজ মুশকিলাতুল ফাক্‌র (১২), বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18