রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৪১. অধ্যায়ঃ

উসামা ইবনু যাইদ (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُنَحِّيَ مُخَاطَ أُسَامَةَ قَالَتْ عَائِشَةُ دَعْنِي دَعْنِي حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَفْعَلُ ‏.‏ قَالَ ‏ "‏ يَا عَائِشَةُ أَحِبِّيهِ فَإِنِّي أُحِبُّهُ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

বর্ণনাকারী উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্‌ (রাঃ)

একদিন নবী (ﷺ) উসামার নাকের শ্লেষ্মা মুছে দেওয়ার ইচ্ছা করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমাকে অনুমতি দিন আমিই তা মুছে দিই। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আয়িশা! তুমি তাকে মুহাব্বত করবে, কেননা আমি তাকে মুহাব্বত করি।

সহীহঃ মিশকাত (৬১৬৭)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18