সালাত (নামায)
২/১৬৭. অধ্যায়ঃ
নামাজের মধ্যে পাথর-টুকরা অপসারণ করা মাকরূহ
জামে তিরমিযী
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُعَيْقِيبٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مَسْحِ الْحَصَى فِي الصَّلاَةِ فَقَالَ " إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَمَرَّةً وَاحِدَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী মু’আইক্বীব (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নামাজের মধ্যে কাঁকর সরানো প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ যদি তা সরানো খুবই দরকার হয় তবে একবার মাত্র সরাবে।
সহীহ্। ইবনু মাজাহ-(১০২৬)।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ্।