রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৩৫. অধ্যায়ঃ

আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ جَاءَ عَمَّارٌ يَسْتَأْذِنُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ ائْذَنُوا لَهُ مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আলী (রাঃ)

আম্মার ইবন ইয়াসির (রাঃ) এসে নবী (ﷺ)-এর সাথে সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা করেন। তিনি বললেনঃ তোমরা তাকে আসার অনুমতি দাও। স্বাগতম পবিত্র সত্তা ও পবিত্র স্বভাবের ব্যক্তিকে।

সহীহঃ ইবনু মাজাহ (১৪৬)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18