রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/৩১. অধ্যায়ঃ
আল-হাসান ইবনু আলী এবং আল-হুসাইন ইবনু আলী ইবনু আবী ত্বালীব (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْصَرَ حَسَنًا وَحُسَيْنًا فَقَالَ " اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আল-বারাআ ইবনু ‘আবিব (রাঃ)
নবী (ﷺ) হাসান ও হুসাইনকে দেখে বললেনঃ হে আল্লাহ! আমি এ দুজনকে মুহাব্বত করি, সুতরাং তুমিও তাদেরকে মুহাব্বত কর।
সহীহঃ সহীহাহ্ (২৭৮৯)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।