রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৩১. অধ্যায়ঃ

আল-হাসান ইবনু আলী এবং আল-হুসাইন ইবনু আলী ইবনু আবী ত্বালীব (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا الأَشْعَثُ، هُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ صَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَقَالَ ‏ "‏ إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ يُصْلِحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ يَعْنِي الْحَسَنَ بْنَ عَلِيٍّ ‏.‏

বর্ণনাকারী আবূ বাক্‌রাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) (মসজিদে নববীর) মিম্বারে উঠে বললেনঃ আমার এ পুত্র (হাসান) নেতা হবে এবং আল্লাহ তার মাধ্যমে (মুসলমানদের) দুটি বিবাদমান দলের মাঝে সমঝোতা স্থাপন করাবেন।

সহীহঃ রাওযুন্‌ নাযীর (৯২৩), ইরওয়া (১৫৯৭), বুখারী।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। “এই পুত্র” দিয়ে আল-হাসান ইবনু ‘আলি(রাঃ)-কে বুঝানো হয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18