সালাত (নামায)

২/১৬৪. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ আমি শিশুদের কান্না শুনলে নামায সংক্ষেপ করি

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ وَاللَّهِ إِنِّي لأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ وَأَنَا فِي الصَّلاَةِ فَأُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَتَنَ أُمُّهُ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহর কসম! নিশ্চয়ই আমি নামাজের মধ্যে বাচ্চার কান্না শুনতে পেলে তার মায়ের ব্যাকুল হওয়ার সম্ভাবনায় আমি নামাজ সংক্ষেপ করি।

সহীহ। ইবনু মাজাহ-(৯৮৯), বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে আবু কাতাদা, আবু সাঈদ ও আবু হুরায়রা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।আবু ‘ঈসা বলেনঃ আনাসের হাদীসটি হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18