রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/২৩. অধ্যায়ঃ
আয-যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ قُرَيْظَةَ فَقَالَ " بِأَبِي وَأُمِّي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আয-যুবাইর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বনু কুরাইযার যুদ্ধের দিন আমার ক্ষেত্রে একত্রে তাঁর পিতা-মাতার উল্লেখ করে বলেন: আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক।
সহীহঃ বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।