রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/২২. অধ্যায়ঃ
ত্বালহা ইবনু উবাইদুল্লাহ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا صَالِحُ بْنُ مُوسَى الطَّلْحِيُّ، مِنْ وَلَدِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنِ الصَّلْتِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الصَّلْتِ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي الصَّلْتِ بْنِ دِينَارٍ وَفِي صَالِحِ بْنِ مُوسَى مِنْ قِبَلِ حِفْظِهِمَا .
বর্ণনাকারী জাবির ইবনু ‘আব্দিল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি: যদি কেউ পৃথিবীর বুকে চলাচলরত কোন শহীদ লোককে দেখে খুশি হতে চায়, তবে সে যেন তালহা বিন উবাইদুল্লাহ (রাঃ)-এর প্রতি দৃষ্টি দেয়।
সহীহঃ ইবনু মাজাহ (১২৫)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র আস-সাল্ত্ব ইবনু দীনানের সনদে অবগত হয়েছি। কিছু হাদীসবিদ আস-সাল্ত্ব ইবনু দীনার এবং সালিহ ইবনু মূসার সমালোচনা করেছেন এবং উভয়ের স্মৃতিশক্তি দূর্বল হিসেবে আখ্যায়িত করেছেন।