রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/১৭. অধ্যায়ঃ

আবু বাকর (রাঃ)-এর খলীফা হওয়ার ইঙ্গিত

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا تَلِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي الْجَحَّافِ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنْ نَبِيٍّ إِلاَّ لَهُ وَزِيرَانِ مِنْ أَهْلِ السَّمَاءِ وَوَزِيرَانِ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَمَّا وَزِيرَاىَ مِنْ أَهْلِ السَّمَاءِ فَجِبْرِيلُ وَمِيكَائِيلُ وَأَمَّا وَزِيرَاىَ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَبُو بَكْرٍ وَعُمَرُ ‏"‏ ‏.‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَأَبُو الْجَحَّافِ اسْمُهُ دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ ‏.‏ وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ ‏.‏ حَدَّثَنَا أَبُو الْجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا وَتَلِيدُ بْنُ سُلَيْمَانَ يُكْنَى أَبَا إِدْرِيسَ وَهُوَ شِيعِيٌّ ‏.

বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীরই আকাশবাসীদের মধ্য হতে দুজন উযীর এবং যমিনবাসীদের মধ্য হতে দুজন উযীর ছিল। আকাশবাসীদের মধ্য হতে আমার দুজন উযীর হলেন জিবরাঈল (আঃ) ও মীকাঈল (আঃ) এবং যমিনবাসীদের মধ্য হতে আমার দুজন উযীর হলেন আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)।

যঈফ, মিশকাত (৬০৫৬)আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারিব। আর আবুল জাহ্‌হাফের নাম দাউদ ইবনু আৰু আওফ। সুফিয়ান সাওরী (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ আবুল জাহ্‌হাফ আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন এবং তিনি ছিলেন প্রিয় লোক। তালীদ ইবনু সুলাইমানের ডাক নাম আবু ইদরীস, তিনি শীয়া মতালম্বী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18