রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/১৬. অধ্যায়ঃ

আবু বাকর ও উমর (রাঃ)-এর গুণাবলী

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو مُوسَى، إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ، هُوَ ابْنُ عِيسَى حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏.‏ قَالَتْ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ فَأْمُرْ عُمَرَ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَفَعَلَتْ حَفْصَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي مُوسَى وَابْنِ عَبَّاسٍ وَسَالِمِ بْنِ عُبَيْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ ‏.

বর্ণনাকারী আয়িশাহ্‌ (রাঃ)

নবী (ﷺ) বললেনঃ আবু বকরকে হুকুম দাও, তিনি যেন লোকদের নামাজ আদায় করান।আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আবু বকর আপনার স্থানে দাঁড়ালে কান্নায় ভেঙ্গে পড়ার কারণে লোকদেরকে কিরাআত শুনাতে পারবেন না। অতএব আপনি উমর (রাঃ)-কে হুকুম দিন তিনি যেন লোকদের নামাজ আদায় করান।আয়িশা (রাঃ) বলেন, তিনি পুনরায় বললেনঃ আবু বকরকে নির্দেশ দাও তিনি যেন লোকদের নামাজ আদায় করান।আয়িশা (রাঃ) বলেন, এবার আমি হাফসা (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলুন, আবু বকর (রাঃ) তাঁর স্থানে দাঁড়ালে কান্নায় ভেঙ্গে পড়ার কারণে লোকদেরকে (তার কিরাআত) শুনাতে পারবেন না। অতএব আপনি উমর (রাঃ)-কে বলুন তিনি যেন লোকদের নামাজ আদায় করান।হাফসা (রাঃ) তাই করলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরাই তো ইউসুফ (আঃ)-এর জন্য সমস্যা সৃষ্টিকারী সঙ্গী (যার ফলে তিনি জেলে যেতে বাধ্য হন)। আবু বকরকেই লোকদের নামাজ আদায় করানোর হুকুম দাও।সে সময় হাফসা (রাঃ) আয়িশা (রাঃ)-কে বললেন, কখনো আমি তোমার নিকট হতে মঙ্গল পাইনি।

সহীহঃ ইবনু মাজাহ (১২৩২), বুখারী ও মুসলিম।আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে 'আবদুল্লাহ ইবনু মাস'ঊদ, আবু মূসা, ইবনু 'আব্বাস, সালিম ইবনু 'উবাইদ ও 'আবদুল্লাহ ইবনু যাম'আহ্‌ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18