সালাত (নামায)

২/১৫৯. অধ্যায়ঃ

নামাযের মধ্যে ইশারা করা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ نَابِلٍ، صَاحِبِ الْعَبَاءِ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ صُهَيْبٍ، قَالَ مَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ إِلَىَّ إِشَارَةً ‏.‏ وَقَالَ لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهُ قَالَ إِشَارَةً بِإِصْبَعِهِ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ بِلاَلٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَعَائِشَةَ ‏.‏

বর্ণনাকারী সুহাইব (রাঃ)

আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি তখন নামাজে ছিলেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি ইশারায় আমার সালামের জবাব দিলেন।

সহীহ। সহীহ আবু দাউদ-(৮৫৮)।ইবনু ‘উমর (রাঃ) বলেন, আমি এটাই জানি যে, তিনি (সুহাইব) বলেছেন, তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন।এ অনুচ্ছেদে বিলাল, আবু হুরায়রা, আনাস ও ‘আয়িশাহ্‌ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আমরা এ হাদীসটি বুকাইরের সূত্রে লাইছ হতে জেনেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18