রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/১৪. অধ্যায়ঃ
আবূ বাকর সিদ্দীক্ব (রাঃ)-এর গুণাবলী
জামে তিরমিযী
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَبْرَأُ إِلَى كُلِّ خَلِيلٍ مِنْ خِلِّهِ وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً لاَتَّخَذْتُ ابْنَ أَبِي قُحَافَةَ خَلِيلاً وَإِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ .
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আমি প্রত্যেক বন্ধুর বন্ধুত্ব হতে অব্যাহতি গ্রহণ করছি। আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দীক (রাঃ)-কেই বন্ধু বানাতাম। তোমাদের এই সাথী আল্লাহর অন্তরঙ্গ বন্ধু।”
সহীহঃ যঈফাহ্ ৩০৩৪ নং হাদীসের অধীনে, মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আবূ সা‘ঈদ, আবূ হুরাইরাহ্, ইবনুয্ যুবাইর ও ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।