রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/১২. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ, চোখ ও পায়ের আকৃতি

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضَلِيعَ الْفَمِ أَشْكَلَ الْعَيْنَيْنِ مَنْهُوشَ الْعَقِبِ ‏.‏ قَالَ شُعْبَةُ قُلْتُ لِسِمَاكٍ مَا ضَلِيعُ الْفَمِ قَالَ وَاسِعُ الْفَمِ ‏.‏ قُلْتُ مَا أَشْكَلُ الْعَيْنِ قَالَ طَوِيلُ شَقِّ الْعَيْنِ ‏.‏ قَالَ قُلْتُ مَا مَنْهُوشُ الْعَقِبِ قَالَ قَلِيلُ اللَّحْمِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন বিস্তৃত মুখের অধিকারী, তাঁর চোখ দুটি ছিল দীর্ঘ ও লাল রেখাযুক্ত, জঙ্ঘা ছিল শীর্ণকায়। শু'বাহ (রহঃ) বলেন, আমি সিমাক (রহঃ)-কে বললাম, “জালীউল ফাম” অর্থ কী? তিনি বললেন, বিস্তৃত মুখ। আমি পুনরায় বললাম, “আশকালুল আয়নাইন” অর্থ কী? তিনি বললেন, লম্বা লাল রেখাযুক্ত দুটি চোখ। আমি পুনরায় বললাম, “মানহূসুল আকিব” অর্থ কী? তিনি বলেন, শীর্ণকায়।

সহীহঃ প্রাগুক্ত (৭), মুসলিম।আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18