রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/৬. অধ্যায়ঃ
(মহানাবী (ﷺ)) যে খুঁটিতে ঠেস দিয়ে খুতবা দিতেন)
জামে তিরমিযী
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَحَانَتْ صَلاَةُ الْعَصْرِ وَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فِي ذَلِكَ الإِنَاءِ وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ . قَالَ فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ النَّاسُ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَزِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ وَحَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি লক্ষ্য করলাম, আসরের নামাজের সময়ও হয়ে গেছে এবং লোকেরা ওজুর পানি খুঁজছে কিন্তু তারা তা পায়নি। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে ওজুর পানি আনা হল। তিনি নিজের হাত পানির পাত্রে রাখলেন এবং তা হতে লোকদেরকে ওজু করার নির্দেশ দিলেন। আনাস (রাঃ) বলেন, আমি লক্ষ্য করলাম তাঁর আঙুলের নিচ থেকে পানি গড়িয়ে পড়ছে। তারা সকলে ওজু করলেন, এমনকি তাদের শেষ লোকটি পর্যন্ত।
সহীহঃ বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে 'ইমরান ইবনু হুসাইন, ইবনু মাস'ঊদ জাবির ও যিয়াদ ইবনুল হারিস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ 'ঈসা বলেন, আনাস (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান সহীহ।