রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/৫. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নবুওয়াতের নিদর্শনাবলী এবং যে বিশেষ গুণে আল্লাহ তা’আলা তাঁকে বৈশিষ্ট্যমন্ডিত করেছেন
জামে তিরমিযী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ أَنْبَأَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ الضَّبِّيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ بِمَكَّةَ حَجَرًا كَانَ يُسَلِّمُ عَلَىَّ لَيَالِيَ بُعِثْتُ إِنِّي لأَعْرِفُهُ الآنَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই মক্কায় একখানা পাথর আছে যা আমার নবুয়াত অর্জনের রাতগুলোতে আমাকে সালাম করত। আমি এখনও অবশ্যই পাথরখানাকে চিহ্নিত করতে পারি।
সহীহঃ মুসলিম (৭/৮৫) ।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।