পবিত্রতা
১/২৮. অধ্যায়ঃ
কানের ভেতরে ও বাইরে মাসেহ করা
জামে তিরমিযী
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ الرُّبَيِّعِ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَرَوْنَ مَسْحَ الأُذُنَيْنِ ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) মাথা মাসাহ করলেন এবং দুই কানের ভিতরে ও বাহিরে মাসাহ করলেন।
হাসান সহীহ। ইবনু মাজাহ-(৪৩৯)এ অনুচ্ছেদে রুবাই’র সূত্রে বর্ণিত হাদিসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আব্বাস (রাঃ)- এর হাদীস হাসান সহীহ। বেশিভাগ বিদ্বান কানের ভেতর ও বাহিরে মাসিহ করার পক্ষে মত দিয়েছেন।