সালাত (নামায)

২/১৫৪. অধ্যায়ঃ

লোকদের অসন্তোষ সত্ত্বেও তাদের ইমামতি করা

জামে তিরমিযী

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ الْمُصْطَلِقِ، قَالَ كَانَ يُقَالُ أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ اثْنَانِ امْرَأَةٌ عَصَتْ زَوْجَهَا وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ ‏.‏ قَالَ هَنَّادٌ قَالَ جَرِيرٌ قَالَ مَنْصُورٌ فَسَأَلْنَا عَنْ أَمْرِ الإِمَامِ فَقِيلَ لَنَا إِنَّمَا عَنَى بِهَذَا أَئِمَّةً ظَلَمَةً فَأَمَّا مَنْ أَقَامَ السُّنَّةَ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ ‏.‏

বর্ণনাকারী আমর ইবনুল হারিস ইবনু মুস্তালিক (রহঃ)

কথিত আছে, কেয়ামতের দিন দুই ব্যক্তির উপর সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে: যে নারী তার স্বামীর অবাধ্যাচরণ করে এবং কোন গোত্রের ইমাম, যাকে তারা অপছন্দ করে। তবে জুলুমকারী ইমামদের বিষয়েই এটি বলা হয়েছে। আর যে ইমাম সুন্নাত প্রতিষ্ঠা করেন, তার প্রতি যারা ঘৃণা পোষণ করে অপরাধ শুধু তাদেরই।

সনদ সহীহ্‌।হান্নাদ বলেন, জারীর বলেন যে, মানসূর বলেছেন, আমরা ইমাম প্রসঙ্গে প্রশ্ন করলাম। আমাদেরকে বলা হল, এটা যালিম ইমাম সম্পর্কে বলা হয়েছে। যে ইমাম সুন্নাত (ইসলামী বিধান) কায়িম করে, তাকে অপছন্দকারী গুনাহগার বলে গণ্য হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18