দোয়া সমূহ

৪৫/১০৪. অধ্যায়ঃ

(একটি দোয়া দশবার পাঠ করার সওয়াব)

জামে তিরমিযী

حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، قَالَ وَأَخْبَرَنِي سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ قَالَ عَشْرَ مَرَّاتٍ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‏.‏ كَانَتْ لَهُ عِدْلَ أَرْبَعِ رِقَابٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ‏"‏ ‏.‏ قَالَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي أَيُّوبَ مَوْقُوفًا ‏.‏

বর্ণনাকারী আবূ আইউব আল –আনসারী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক দশবার বলে, “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হাম্দু, ইয়ুহ্যি ওয়া ইউমীতু, ওহুয়া আলা কুল্লি শাই’ইন ক্বাদীর” (আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, সার্বভৌমত্ব তাঁর, সকল প্রশংসা তাঁর। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দেন এবং সমস্ত কিছুর উপর তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী), সে হযরত ইসমাঈল (আঃ) এর বংশের (অর্থাৎ কুরাইশ বংশের) চারজন দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে।

সহীহঃ যঈফাহ (৫১২৬) নং হাদীসের অধীনে, বুখারী ও মুসলিম “তিনি জীবিত করেন মৃত্যুদান করেন” এই অংশ বাদে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18