সালাত (নামায)

২/১৫০. অধ্যায়ঃ

রাতের খাবার উপস্থিত হওয়ার পর নামাজ শুরু হলে প্রথমে খাবার খেয়ে নাও

জামে তিরমিযী

وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ ‏"‏ ‏.‏ قَالَ وَتَعَشَّى ابْنُ عُمَرَ وَهُوَ يَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ ‏.‏ قَالَ حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট

“যখন রাতের খাবার উপস্থিত করা হয় এবং সালাতেরও ইকামত দেওয়া হয় তখন প্রথমে খাবার খেয়ে নাও।”

সহীহ্। বুখারী ও মুসলিম।ইমামের কিরাআতের শব্দ শুনার পরও ইবনু ‘উমার (রাঃ) “প্রথমে খাবার খেয়ে নিতেন।”তিরমিযী বলেনঃ আমাদের ইহা বর্ণনা করেছেন হান্নাদ, তিনি ‘আবদাহ হতে, তিনি ‘উবাইদুল্লাহ হতে, তিনি নাফি’ হতে, তিনি ইবনু ‘উমার হতে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18