দোয়া সমূহ

৪৫/৫৬. অধ্যায়ঃ

খাবার শেষে যে দোয়া পাঠ করবে

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رُفِعَتِ الْمَائِدَةُ مِنْ بَيْنِ يَدَيْهِ يَقُولُ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আবু উমামাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে হতে (খাবার শেষে) দস্তরখান তুলে নেওয়া কালে তিনি বলতেনঃ "আলহামদু লিল্লাহি হামদান কাছীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি গাইরা মুওয়াদ্দাঈন ওয়ালা মুসতাগনান আনহু রাব্বুনা।" অর্থঃ “সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, পবিত্র ও বরকতময় বিপুল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য। হে আমাদের পালনকর্তা! আমরা তা কখনো ছাড়তে পারবো না এবং তা হতে অমুখাপেক্ষীও হতে পারবো না"।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩২৮৪), বুখারী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18