দোয়া সমূহ
৪৫/৪৩. অধ্যায়ঃ
সফর হতে ফিরে এসে যে দোয়া পাঠ করবে
জামে তিরমিযী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
নবী (ﷺ) সফর হতে ফিরে এসে মদিনার প্রাচীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন এবং মদিনার প্রতি মুহাব্বতের কারণে তাঁর উষ্ট্রী দ্রুত হাঁকাতেন, আর অপর কোন পশু হলে তাও তাড়াতাড়ি চালাতেন।
সহীহঃ বুখারী ৮৭৪ নং হাদীসের সংক্ষেপিত।