দোয়া সমূহ

৪৫/৪০. অধ্যায়ঃ

বিপদকালে আমল করার দোয়া

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ الْمُغِيرَةِ الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَهَمَّهُ الأَمْرُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ ‏"‏ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ ‏"‏ ‏.‏ وَإِذَا اجْتَهَدَ فِي الدُّعَاءِ قَالَ ‏"‏ يَا حَىُّ يَا قَيُّومُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) কোন ভয়াবহ বিপদে পড়লে আকাশের দিকে নিজ মাথা তুলতেনঃ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ “ মহান আল্লাহ খুবই পবিত্র”। আর যখন তিনি আকুতি সহকারে দোয়া করতেন তখন বলতেনঃ يَا حَىُّ يَا قَيُّومُ “ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী”।

অত্যন্ত দুর্বল, আলকালিমুত তাইয়্যিব (১১৯/৭৭), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18