দোয়া সমূহ

৪৫/২৭. অধ্যায়ঃ

(রাত্রিকালে রাসূল (ﷺ)-এর আমল)

জামে তিরমিযী

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ وَعَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالُوا حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ، قَالَ كُنْتُ أَبِيتُ عِنْدَ بَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُعْطِيهِ وَضُوءَهُ فَأَسْمَعُهُ الْهَوِيَّ مِنَ اللَّيْلِ يَقُولُ ‏"‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ وَأَسْمَعُهُ الْهَوِيَّ مِنَ اللَّيْلِ يَقُولُ ‏"‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.

বর্ণনাকারী রাবী'আহ্ ইবনু কা'ব আল-আসলামী (রাঃ)

নবী (ﷺ)-এর ঘরের দ্বারদেশে আমি রাত যাপন করতাম এবং তার উযুর পানি সরবরাহ করতাম। রাতে আমি দীর্ঘ সময় ধরে তাঁকে বলতে শুনতাম, "সামিআল্লাহু লিমান হামিদাহ" (যে আল্লাহর প্রশংসা করে, তিনি তা শুনেন)। আমি আরও শুনতে পেলাম যে, দীর্ঘ রাত পর্যন্ত তিনি "আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন" (সব প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহঁরই) বলছেন।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৮৭৯), মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18