দোয়া সমূহ
৪৫/১৩. অধ্যায়ঃ
সকাল-সন্ধ্যায় পাঠ করার দোয়া
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي سَعْدٍ، سَعِيدِ بْنِ الْمَرْزُبَانِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ ثَوْبَانَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ حِينَ يُمْسِي رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
বর্ণনাকারী সাওবান (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে বলে, "রজীতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামী দিনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান" (আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (ﷺ) কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট), তাকে পরিতৃপ্ত করা আল্লাহ তা’আলার করণীয় হয়ে যায়।
যঈফ, নাকদুল কিত্তানী (৩৩/৩৪) আল-কালিমুত-তায়্যিব (২৪), যঈফা (৫০২০), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান এবং উপরক্ত সূত্রে গারীব।