সালাত (নামায)
২/১০৫. অধ্যায়ঃ
নীরবে তাশাহহুদ পাঠ করবে
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ مِنَ السُّنَّةِ أَنْ يُخْفِيَ، التَّشَهُّدَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
বর্ণনাকারী ইবনু মাসঊদ (রাঃ)
নিঃশব্দে তাশাহুদ পাঠ করাই সুন্নত।
সহীহ্। সহীহ্ আবূ দাঊদ-(৯০৬), সিফাতুস সালাত-(১৪২)।আবু ‘ঈসা বলেনঃ ইবুন মাসঊদের এ হাদীসটি হাসান গারীব। ‘আলিমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন।