কুরআনের ফজিলত

৪২/১২. অধ্যায়ঃ

মুআব্বিযাতাইনের (সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস) ফজিলত

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، أَخْبَرَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ قَدْ أَنْزَلَ اللَّهُ عَلَىَّ آيَاتٍ لَمْ يُرَ مِثْلُهُنَّ ‏(‏قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ‏)‏ إِلَى آخِرِ السُّورَةِ وَ ‏(‏قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ‏)‏ إِلَى آخِرِ السُّورَةِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَأَبُو حَازِمٍ أَبُو قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ يُسَمَّى عَبْدُ عَوْفٍ وَقَدْ رَأَى النَّبِيَّ وَرَوَى عَنْهُ ‏.

বর্ণনাকারী উক্ববাহ্ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: আল্লাহ তা‘আলা আমার উপর এমন কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন যার কোন তুলনা হয় না: قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ “কুল আউযু বিরব্বিন নাস....." শেষ পর্যন্ত এবং “কুল আউযু বিরব্বিল ফালাক” قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ হতে সূরার শেষ পর্যন্ত।

সহীহঃ মুসলিম (২/২০০)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ হাযিমকে আবূ কাইস বলা হয়। তার নাম ‘আবদ ‘আওফ। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছেন এবং তার নিকট হতে হাদীসও বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18