শিষ্টাচার

৪১/৫৯. অধ্যায়ঃ

তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু’জনে কানাকানি (গোপন আলাপ) করবে না

জামে তিরমিযী

حَدَّثَنَا هَنَّادٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، ح قَالَ وَحَدَّثَنِي ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِذَا كُنْتُمْ ثَلاَثَةً فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا ‏"‏ ‏.‏ وَقَالَ سُفْيَانُ فِي حَدِيثِهِ ‏"‏ لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ فَإِنَّ ذَلِكَ يُحْزِنُهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ - وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏"‏ لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ فَإِنَّ ذَلِكَ يُؤْذِي الْمُؤْمِنَ وَاللَّهُ عَزَّ وَجَلَّ يَكْرَهُ أَذَى الْمُؤْمِنِ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমরা তিনজন একত্রে থাকবে তখন দুজন তাদের সাথীকে বাদ দিয়ে কানাকানি (গোপন আলাপ) করবে না। সুফিয়ানের বর্ণনায় আছে: দুজন তৃতীয়জনকে বাদ দিয়ে গোপন আলাপ না করে, কেননা ইহা তাকে চিন্তিত করে।

সহীহঃ ইবনু মা-জাহ (৩৭৭৫), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ আরেক বর্ণনায় আছে যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “একজনকে বাদ দিয়ে দু’জনে কানাকানি করবে না । কেননা ইহা মু’মিনের কষ্ট দেয় । আর আল্লাহ তা’য়ালা তো মুমিনকে কষ্ট দেয়া অপছন্দ করেন” । ইবনু ‘উমার, আবূ হুরাইরাহ্ ও ইবনু আব্বাস (রহঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18