শিষ্টাচার

৪১/৫৫. অধ্যায়ঃ

কালো রঙের চামড়ার মোজা পরা

জামে তিরমিযী

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ، أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ دَلْهَمٍ وَقَدْ رَوَاهُ مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ عَنْ دَلْهَمٍ ‏.

বর্ণনাকারী বুরাইদা (রাঃ)

(বাদশাহ) নাজাশী নকশাবিহীন দুটি কালো রংয়ের চামড়ার মোজা রাসূলুল্লাহ (ﷺ)-কে উপহার দিয়েছিলেন। তিনি তা পরিহিত অবস্থায় ওজু করলেন এবং তার উপর মাসাহ করলেন।

সহীহ ইবনু মা-জাহঃ (৫৪৪৯)আবূ ঈ’সা বলেন, এ হাদিসটি হাসান । আমরা দালহামের বর্ণনা মতে এটি জেনেছি । মুহাম্মদ ইবনু রাবী‘আও এ হাদিসটি দালহামের সূত্রে বর্ণনা করেছেন ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18