শিষ্টাচার
৪১/১৮. অধ্যায়ঃ
দাড়ি লম্বা হওয়ার জন্য ছেড়ে দেয়া
জামে তিরমিযী
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা গোঁফ খাটো কর এবং দাড়ি লম্বা কর।
সহীহঃ আদাবুয্ যিফাফ নতুন সংস্করণ (২০৯)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।