সালাত (নামায)

২/৯০. অধ্যায়ঃ

সিজদার সময় মুখমণ্ডল কোন জায়গায় রাখতে হবে

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ أَيْنَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَضَعُ وَجْهَهُ إِذَا سَجَدَ فَقَالَ بَيْنَ كَفَّيْهِ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِي حُمَيْدٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏.‏ وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ تَكُونَ يَدَاهُ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ ‏.‏

বর্ণনাকারী আবূ ইসহাক (রহঃ)

আমি বরাআ ইবন আজিব (রাঃ)-কে প্রশ্ন করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় মুখমণ্ডল কোন জায়গায় রাখতেন? তিনি বললেন, দুই হাতের তালুর মাঝ বরাবর রাখতেন।

সহীহ্। মুসলিম-(২/১৩)।এ অনুচ্ছেদে ওয়াইল ইবনু হুজর ও আবূ হুমাইদ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।আবূ ‘ঈসা বলেনঃ বারাআ-এর হাদীসটি হাসান সহীহ্ গারীব। কোন কোন বিদ্বান এ হাদীস অনুযায়ী সাজদাহ্‌তে উভয় হাত কান বরাবর রাখার নিয়ম অবলম্বন করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18