জ্ঞান

৩৯/১৯. অধ্যায়ঃ

জ্ঞানের মর্যাদা ‘ইবাদতের চাইতেও বেশি

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ أَيُّوبَ الْعَامِرِيُّ، عَنْ عَوْفٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ عَوْفٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ خَلَفِ بْنِ أَيُّوبَ الْعَامِرِيِّ وَلَمْ أَرَ أَحَدًا يَرْوِي عَنْهُ غَيْرَ أَبِي كُرَيْبٍ مُحَمَّدِ بْنِ الْعَلاَءِ وَلاَ أَدْرِي كَيْفَ هُوَ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এমন দুইটি স্বভাব আছে যা মুনাফিকের মধ্যে একত্রে সমাবেশ হতে পারে না— (১) উত্তম চরিত্র ও (২) দ্বীনের সুষ্ঠু জ্ঞান।

সহীহঃ মিশকাত তাহক্বীক্ব সানী (২১৯), সহীহাহ্‌ (২৭৮)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব । এ হাদীসের ব্যাপারে খালাফ ইবনু আইয়ূবের সূত্র ব্যতীত ‘আওফ (রহঃ)-এর বর্ণনা হিসেবে আমাদের কিছু জানা নেই । মুহাম্মাদ ইবনুল আলা ব্যতীত আমি তার বরাতে অন্য কাউকে হাদীস বর্ণনা করতে দেখিনি । খালাফ ইবনু আইয়ূবের ব্যক্তিত্ব সম্পর্কে আমার কিছু জানা নেই ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18