জ্ঞান

৩৯/১০. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীসের ব্যাপারে যা বলা নিষেধ

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْحَسَنِ بْنِ جَابِرٍ اللَّخْمِيِّ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الْحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ فَمَا وَجَدْنَا فِيهِ حَلاَلاً اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا حَرَّمَ اللَّهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

বর্ণনাকারী মিক্বদাম ইবনু মাদীকারিব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাবধান! খুব শীঘ্রই এমন ব্যক্তির আগমন ঘটবে যে, সে তার সুসজ্জিত গদিতে হেলান দিয়ে বসে থাকবে, তখন তার নিকট আমার কোন হাদিস পৌঁছলে সে বলবে, আমাদের ও তোমাদের সামনে তো আল্লাহর কিতাবই আছে। আমরা তাতে যা হালাল পাই সেগুলো হালাল বলে মেনে নেব এবং যেগুলো হারাম পাই সেগুলো হারাম বলে মেনে নেব। সাবধান! রাসূলুল্লাহ (ﷺ) যা হারাম ঘোষণা করেছেন তা আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুর মতই হারাম।

সহীহঃ ইবনু মা-জাহ (১২)আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান, তবে উপরোক্ত সূত্রে গারীব ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18