ঈমান

৩৮/১৮. অধ্যায়ঃ

এই উম্মতের অনৈক্য

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ ‏"‏ ‏.‏ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ حَقَّهُ عَلَيْهِمْ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ فَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ إِذَا فَعَلُوا ذَلِكَ ‏"‏ ‏.‏ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ أَنْ لاَ يُعَذِّبَهُمْ ‏"‏ ‏.‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ‏.‏

বর্ণনাকারী মু‘আয ইবনু জাবাল (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্ন করেন: তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক (অধিকার) রয়েছে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন: তাদের উপর তাঁর হক এই যে, তারা তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে আর কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। তিনি আবার প্রশ্ন করেন: তারা এগুলো করলে আল্লাহর উপর তাদের কি হক (অধিকার) রয়েছে তুমি কি তা জানো? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন: আল্লাহর উপর তাদের হক এই যে, তিনি তাদেরকে শাস্তি দেবেন না।

সহীহঃ ইবনু মা-জাহ (৪২৯৬), বুখারী ও মুসলিম।এ হাদীসটি হাসান সহীহ । এ হাদীসটি মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18