কেয়ামত ও মর্মস্পর্শী বিষয়
৩৫/১১. অধ্যায়ঃ
কবীরা গুনাহের অপরাধীদের জন্য শাফাআত
জামে তিরমিযী
حَدَّثَنَا الْعَبَّاسُ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شَفَاعَتِي لأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ .
বর্ণনাকারী আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মতের মধ্যে আমার শাফা’আত রয়েছে কবীরা গুনাহের অপরাধীদের জন্য।
সহীহ, মিশকাত (৫৫৯৯), আয্যিলাল (৮৩১-৮৩২), রাওযুন নাযীর (৬৫)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ এবং এ সূত্রে গারীব। জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।