কেয়ামত ও মর্মস্পর্শী বিষয়

৩৫/৯. অধ্যায়ঃ

পুলসিরাতের অবস্থা

জামে তিরমিযী

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا حَرْبُ بْنُ مَيْمُونٍ الأَنْصَارِيُّ أَبُو الْخَطَّابِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ ‏"‏ أَنَا فَاعِلٌ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ قَالَ ‏"‏ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ قَالَ ‏"‏ فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ ‏"‏ ‏.‏ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ قَالَ ‏"‏ فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لاَ أُخْطِئُ هَذِهِ الثَّلاَثَ الْمَوَاطِنَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নিবেদন করলাম যে, তিনি যেন কেয়ামত দিবসে আমার জন্য সুপারিশ করেন। তিনি বললেন, “ঠিক আছে আমি সুপারিশ করব।” আমি তাকে প্রশ্ন করলাম, “হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি আপনাকে কোথায় খোঁজ করব?” তিনি বললেন, “তুমি সর্বপ্রথম আমাকে পুলসিরাতের সামনে খোঁজ করবে।” আমি বললাম, “পুলসিরাতে যদি আপনাকে না পাই?” তিনি বললেন, “তাহলে মীযানের ঐখানে খুঁজবে।” আমি আবার বললাম, “মীযানের ঐখানেও যদি আপনাকে না পাই?” তিনি বললেন, “তাহলে হাউজে কাওসারের সামনে খুঁজবে। আমি এ তিনটি জায়গায় যে কোন একটিতে অবশ্যই উপস্থিত থাকব।”

সহীহ, মিশকাত (৫৫৯৫), তা’লীকুর রাগীব (৪/২১১)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র উপরোক্ত সূত্রেই জেনেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18