দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি

৩৪/৪১. অধ্যায়ঃ

নিজের সম্পদ গ্রহণ করা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي الْوَلِيدِ، قَالَ سَمِعْتُ خَوْلَةَ بِنْتَ قَيْسٍ، وَكَانَتْ، تَحْتَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ مَنْ أَصَابَهُ بِحَقِّهِ بُورِكَ لَهُ فِيهِ وَرُبَّ مُتَخَوِّضٍ فِيمَا شَاءَتْ بِهِ نَفْسُهُ مِنْ مَالِ اللَّهِ وَرَسُولِهِ لَيْسَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ النَّارُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَأَبُو الْوَلِيدِ اسْمُهُ عُبَيْدُ سَنُوطَى.

বর্ণনাকারী হামযা ইবনু আবদুল মুত্তালিবের স্ত্রী খাওলা বিনতু কাইস (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : এ পার্থিব ধন-সম্পদ হলো সবুজ-শ্যামল, মনোরম ও মধুময়। যে লোক সঠিক পন্থায় তার প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করে তার জন্য তাতে বরকত দেয়া হয়। এমন অনেক লোক আছে, যারা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর দেয়া এই সম্পদ নিজেদের খুশিমাফিক ভোগ-ব্যবহার করে। কেয়ামত দিবসে তাদের জন্য জাহান্নাম ব্যতীত আর কিছুই নেই।

সহীহ্‌ , সহীহাহ্ (১৫৯২), মিশকাত, তাহকীক ছানী (৪০১৭)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। আবুল ওয়ালীদের নাম উবাইদ সানুতা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18