দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৪/৩৮. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُمَّ اجْعَلْ رِزْقَ آلِ مُحَمَّدٍ قُوتًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এই দোয়া করেন : হে আল্লাহ! মুহাম্মদের পরিবারের জন্য শুধুমাত্র জীবন ধারণোপযোগী (পরিমাণ) রিজিকের ব্যবস্থা করুন।
সহীহ্ , ইবনু মা-জাহ (৪১৩৬), বুখারী, মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।