দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৪/৩৮. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا شَبِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ ثَلاَثًا تِبَاعًا مِنْ خُبْزِ الْبُرِّ حَتَّى فَارَقَ الدُّنْيَا . هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর পরিবার এই দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একনাগাড়ে তিনদিন পেট ভরে গমের রুটি খেতে পাননি।
সহীহ্ , ইবনু মা-জাহ (৩৩৪৩), বুখারী, মুসলিম।আবূ ঈসা বলেন, এই হাদীসটি সহীহ্ হাসান এবং উক্ত সূত্রে গারীব।