দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি

৩৪/৩৩. অধ্যায়ঃ

আল্লাহ তা’আলার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صلى الله عليه وسلم وَالآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ لَعَلَّكَ تُرْزَقُ بِهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

নবী (ﷺ)-এর যুগে দুই ভাই ছিল। তাদের একজন রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে উপস্থিত থাকত এবং অন্যজন আয়-উপার্জনে লিপ্ত থাকত। কোন একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সেই উপার্জনকারী ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করল। তিনি তাকে বললেনঃ হয়তো তার ওসিলায় তুমি রিযিকপ্রাপ্ত হচ্ছ।

সহীহ্‌ , মিশকাত (৫৩০৮), সহীহাহ্ (২৭৬৯)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ গারীব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18