দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৪/২০. অধ্যায়ঃ
সম্পদ দুনিয়ামুখী করে
জামে তিরমিযী
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ سَعْدِ بْنِ الأَخْرَمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوا فِي الدُّنْيَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ গ্রহণ করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।
সহীহ্ , সহীহাহ্ (১২)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।