দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি
৩৪/১৩. অধ্যায়ঃ
আল্লাহ তা’আলার নিকট পৃথিবীর মূল্যহীনতা ও তুচ্ছতা
জামে তিরমিযী
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
বর্ণনাকারী সাহল ইবনু সা’দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর নিকট যদি এই পৃথিবীর মূল্য মশার একটি পাখার সমান হতো তাহলে তিনি কোনো কাফিরকে এখানকার পানির এক ঢোকও পান করাতেন না।
সহীহ্ , সহীহাহ্ (৯৪০)।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ্ এবং উপরোক্ত সূত্রে গারীব।