স্বপ্ন ও তার তাৎপর্য
৩২/৮. অধ্যায়ঃ
কেউ যদি মনগড়া (মিথ্যা) স্বপ্ন বলে
জামে তিরমিযী
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَذَبَ فِي حُلْمِهِ كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ عَقْدَ شَعِيرَةٍ " .
বর্ণনাকারী আলী (রাঃ)
নবী (ﷺ) হতে আমি বর্ণনা করছি যে, তিনি বলেছেনঃ মনগড়া (মিথ্যা) স্বপ্ন বর্ণনাকারীকে কেয়ামতের দিন যবের দানায় গিঁট লাগাতে বাধ্য করা হবে।
সহীহ, সহীহাহ্ (২৩৫৯)।