কলহ ও বিপর্যয়
৩১/৫৮. অধ্যায়ঃ
দাজ্জাল আগমনের আলামত
জামে তিরমিযী
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ فَتْحُ الْقُسْطُنْطِينِيَّةِ مَعَ قِيَامِ السَّاعَةِ . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَالْقُسْطَنْطِينِيَّةُ هِيَ مَدِينَةُ الرُّومِ تُفْتَحُ عِنْدَ خُرُوجِ الدَّجَّالِ وَالْقُسْطَنْطِينِيَّةُ قَدْ فُتِحَتْ فِي زَمَانِ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
হাদিসটি বর্ণনা করেছেন মাহমুদ ইবন গায়লান, আবু দাউদ, শু’বা, ইয়াহিয়া ইবন সঈদ, আনাস ইবন মালিক (রাঃ) থেকে। কনস্টান্টিনোপল বিজয় সংঘটিত হবে কেয়ামতের কাছাকাছি সময়ে। মাহমুদ ইবন গায়লান বলেন, হাদিসটি গরীব। কনস্টান্টিনোপল হল রোম নগরী। দাজ্জালের আবির্ভাবকালে তা বিজিত হবে। কনস্টান্টিনোপল নবী (ﷺ)-এর কোন কোন সাহাবীর সময়ে বিজিত হয়েছে।
সনদ সহীহ্, মাওকুফ।মাহমূদ বলেন, এ হাদীসটি গারীব। ‘কনষ্টান্টিনোপল’ রোম সাম্রাজ্যের (বর্তমান তুরস্কের) একটি প্রসিদ্ধ শহর। দাজ্জালের আবির্ভাবকালে এটা বিজিত হবে। এটা অবশ্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-র কিছু সাহাবীদের যামানায় (আমীর মু’আবিয়ার রাজত্বকালে) বিজিত হয়েছে।