সালাত (নামায)
২/৫৩. অধ্যায়ঃ
ফজর ও ইশার নামাজ জামাতে আদায়ের ফজিলত
জামে তিরমিযী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী জুনদাব ইবনু সুফিয়ান (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। অতএব তোমরা আল্লাহ তা’আলার হিফাজতকে চূর্ণ করো না, তুচ্ছ মনে করো না।
সহীহ। তালীকুর রাগীব-(১/১৪১, ১৬৩), মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।