সালাত (নামায)

২/৪৩. অধ্যায়ঃ

আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা মাকরুহ

জামে তিরমিযী

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو زُبَيْدٍ، - وَهُوَ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ إِنَّ مِنْ آخِرِ مَا عَهِدَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ اتَّخِذْ مُؤَذِّنًا لاَ يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يَأْخُذَ الْمُؤَذِّنُ عَلَى الأَذَانِ أَجْرًا وَاسْتَحَبُّوا لِلْمُؤَذِّنِ أَنْ يَحْتَسِبَ فِي أَذَانِهِ ‏.‏

বর্ণনাকারী ‘উসমান ইবনু আবুল ‘আস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট হতে সর্বশেষ যে ওয়াদা নিয়েছিলেন তা ছিল: আমি একজন মুয়াজ্জিন রাখব যে আজানের বিনিময়ে বেতন নেবে না।

সহীহ্‌। ইবনু মাজাহ-(৭১৪)।আবূ ‘ঈসা বলেনঃ উসমানের হাদীসটি হাসান সহীহ্‌। বিশেষজ্ঞ ‘আলিমগণ আযান দিয়ে মাহিনা গ্রহণ করা মাকরূহ বলেছেন। তাঁরা এটাই পছন্দ করেছেন যে, মুয়াযযিন আযানের বিনিময়ে নেকীর প্রত্যাশী হবেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18