চিকিৎসা

২৬/১৩. অধ্যায়ঃ

ঔষধ হিসাবে মেহেদির প্রয়োগ

জামে তিরমিযী

– حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ :حَدَّثَنَا فَائِدٌ–مَوْلَى لِآلِ أَبِي رَافِعٍ–، عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ جَدَّتِهِسَلْمَى– وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ ﷺ، قَالَتْ : مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِﷺ قَرْحَةٌ وَلَا نَكْبَةٌ إِلَّا أَمَرَنِي رَسُولُ اللَّهِ ﷺ أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاءَ.

বর্ণনাকারী আলী ইবনু উবাইদুল্লাহ (রহঃ) হতে তাঁর দাদী

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর খাদেমা (সেবিকা) ছিলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর দেহে কোনো তলোয়ার বা দা-এর আঘাতে ক্ষত হতো, তিনি তাতে মেহেদি লাগানোর জন্য আমাকে নির্দেশ দিতেন।

সহীহ, ইবনু মা-জাহ (৩৫০)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব । আমরা এ হাদীস প্রসঙ্গে শুধুমাত্র ফাইদের সূত্রে জেনেছি । এই হাদীসটি কেউ কেউ ফাইদের সূত্রে বর্ণনা করেছেন এবং বলেছেন, উবাইদুল্লাহ ইবনু আলী তাঁর দাদী সালমা হতে বর্ণিত । সনদসূত্রে উবাইদুল্লাহ ইবনু আলী উল্লেখ করাই সহীহ্ । উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে মুহাম্মদ ইবনুল আলা হতে, তিনি যাইদ ইবনুল হুবাব হতে, তিনি উবাইদুল্লাহ ইবনু আলীর মুক্তদাস ফাইদ হতে, তিনি তাঁর দাদী হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সূত্রে ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18